editor
প্রকাশিত: 3:22 PM, October 28, 2026
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সিলেট মহানগর।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শ্যামাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের পবিত্রতা, আনন্দ ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজা চলাকালে বিস্ফোরক ফুটকা ও ক্ষতিকর আতশবাজির ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টি করে এমন কার্যকলাপ পরিহার করতে হবে।
বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অর্জুন ঘোষ ও সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ বলেন, বিস্ফোরক ফুটকা ও আতশবাজির শব্দ শিশু, বয়স্ক ব্যক্তি, অসুস্থ মানুষ এবং শব্দসংবেদনশীল ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে এসবের কারণে দুর্ঘটনা ও পরিবেশদূষণের আশঙ্কা থাকে। তাই শিশুদের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্দির ও পূজা কমিটি এবং ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।
তারা ক্ষতিকর ফুটকার বিক্রি ও ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের এ ধরনের পণ্য বিক্রি থেকে বিরত থাকার এবং পূজা উদযাপন কমিটিগুলোকে জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধের মাধ্যমে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে শ্যামাপূজা উদযাপনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট