editor
প্রকাশিত: 6:10 PM, November 18, 2020
ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে ভোট ডাকাতি, সরকারি পৃষ্টপোষকতায় বাসে আগুন দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সুষ্টু রাজনীতির এখন আর কোনো সুযোগ নেই। অবৈধ সরকার দেশের জনগণের সাথে ভোটের নামে নাটক করছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। ঢাকা-১৮ উপ নির্বাচনে সরকার তামাশা করেছে।
বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে নির্যাতনের নামে রাজধানীতে বাস পুড়িয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ জাতীয় নেতৃবৃন্দের উপর সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়। জননেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল পরিবারসহ করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকাবস্থায় সাজানো বাস পোড়ানো মামলায় তাকে আসামি করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান হায়েনা সরকার দেশের গণতন্ত্রকে ভুলন্ঠিত করতে একের পর এক নাটক সাজাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে নেতৃবৃন্দের উপর হয়রানিমূলক মামলা দেওয়া অব্যাহত রেখেছে। এটা জনগণের কাছে এখন তামাশা ছাড়া আর কিছু নয়। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ সকল নেতৃবৃন্দের উপর সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নতুবা স্বেচ্ছাসেবক দল সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জসিম উদ্দিন, আবুল খায়ের, রিনুক আহমেদ, মিফতাউল কবীর মিফতা, জয়নাল আবেদীন, সুমন শিকদার, আজিজুল হোসেন আজিজ, খালেদুর রশিদ ঝলক, আব্দুল হান্নান, তছির আলী, আবুল কালাম, ছিদ্দিক আলী, দেওয়ান নিজাম খান, দেওয়ান কামরান, সাজু আহমেদ, রাজু আহমেদ, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, একরাম হোসেন, ইন্তেজার আলী, মনোয়ার হোসেন খলিল, আব্দুল আহাদ পারভেজ, মাসুক গাজি, জিএম সুমন, ইমরান খান, শামীম আহমদ লোকমান, আজিজ খান, রেজোয়ান উদ্দিন সুমন, এইচএ লিমন, তৌহিদুল ইসলাম আবু, শায়েস্তা মিয়া, সুমন আহমদ, আলী হোসেন, পাপলু আহমেদ, জুবেল আহমদ, আওয়াল আহমদ, আব্দুল কুদ্দুস, মানিক আহমদ, আব্দুস শহীদ, কামরুল ইসলাম, জাবের মাসুম, এলিম আহমদ, সাবেল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন