editor
প্রকাশিত: 7:47 PM, January 2, 2024
একতরফা নির্বাচন তফসিল বাতিল,সরকারের পদত্যাগ করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। অদ্য ২জানুয়ারি মঙ্গলবার বিকাল চারটায় আম্বরখানা-মজুমদারি- চৌকিদেখি এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট এর শহিদ মিয়া,আব্দুর রশিদ, তুহিন আহমদ, নুর মিয়া,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রিতম দাস, আনোয়ার হোসেন প্রমূখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন,৭জানুয়ারির নির্বাচন ইতিমধ্যে তামাশায় পরিণত হয়েছে। নির্বাচনের প্রতি সাধারণ মানুষের কোন আগ্রহ নেই।তাই শাসক দল তাদের আসল ও ডামি প্রার্থী দিয়ে ভোট কেন্দ্রে লম্বা লাইন ও জটলা তৈরি করে কৃত্রিম জমজমাট ভোট দেখানোর চেষ্টা করছে।
নেতৃবৃন্দ বলেন,নির্বাচনী রাজনীতি নামে নাশকতার মামলার আসামি জেল থেকে বেরিয়ে যারা মামলা দিয়েছেন সেই দলের পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া, দীর্ঘদিন এক দলের সেনাপতি হঠাৎ করে চিরপ্রতিদ্বন্ধী দলের সৈনিক হয়ে যাওয়া, দীর্ঘদিন রাজনীতি করে নিবন্ধন না পেলেও মাঠি ফুড়ে বেরিয়ে আসা দল নিবন্ধন পেয়ে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া, ঘোষণা দিয়ে স্বতন্ত্র ও ডামি প্রার্থী নির্বাচনে দাঁড় করানো এবং শেষ পর্যন্ত একদলীয় নির্বাচনের দৃশ্য দেখতে যাচ্ছে বাংলাদেশ। এই ধরনের নির্বাচনে রাজনৈতিক -অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।
নেতৃবৃন্দ ৭ জানুয়ারি একতরফা-প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট
এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের মারধরের অভিযোগ