editor
প্রকাশিত: 12:37 PM, January 3, 2024
ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত। বুধবার ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। সকালে কাজীপাড়া স্টেশন ও রোকেয়া স্মরণীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় উত্তরের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবেই দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। তারা দেশকে অঘোষিতভাবে একদলীয় বাকশালী ও মাফিয়া তান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা দেশে নির্বাচনের নামে ইতিহাসের নির্মম ও নিকৃষ্ট তামাশার আয়োজন করেছে। আর সে কাজে সহযোগীর ভূমিকা পালন করছে কথিত নির্বাচন কমিশনের নামের ‘ইন্তিকাল কমিশন’। তাই সরকার ও ইন্তিকাল কমিশনের যুগপৎ ষড়যন্ত্র মোকাবিলায় ৭ই জানুয়ারির সাজানো ও পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে।
এছাড়া আজ আব্দুল্লাহপুর, ফার্মগেট, মোহাম্মদপুর এবং বসিলাসহ রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,