editor

প্রকাশিত: 6:14 PM, November 18, 2020

ওসমানীনগরের ফারুক মিয়া নৌকার মাঝি হতে চান

ওসমানীনগরের ফারুক মিয়া নৌকার মাঝি হতে চান

ওসমানীনগর প্রতিনিধি
ফারুক মিয়া। যিনি আওয়ামী পরিবারে একজন নিবেদিত প্রাঁণ। নিজ এলাকা ও দলের প্রতি অগাদ ভালোবাসা থাকায় সুযোগ থাকা সত্ত্বেও পাড়ি দেননি প্রবাসে। সেই কৈশর থেকে ছুটে চলা আওয়ামী রাজনীতির পতাকা তলে। ১৯৯১ সালের জাতীয় নির্বাচন। তখন সিলেট-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হন মরহুম লুৎফুর রহমান। যিনি তাঁর সম্পর্কে মামা হওয়ার সুবাদে (মায়ের চাচাতো ভাই) ঐ নির্বাচনেই নৌকার কর্মী হয়ে রাজনীতির সূচনা করেন তিনি। তখনকার সময়ে দয়ামীর সেন্টারসহ সিলেট-২ আসনে জাতীয় পার্টির অবস্থান ছিলো খুবই শক্তিশালী। যার ফলে একে বারে অল্প ভোটে হেরে যান মরহুম লুৎফুর রহমান। কারণ এই অঞ্চলে তখন হাতেগুনা কয়েকজন আওয়ামী রাজনীতি করতেন। তবে মরহুম লুৎফুর রহমান হাল না ছেড়ে এই এলাকায় আওয়ামীলীগের শক্তিশালী ঘাঁটি তৈরি করতে কাজ করেন। এই সুবাদে ফারুক মিয়ার কাঁধে দায়িত্ব পড়ে শেখ রাসেল স্মৃতি সংসদ দয়ামীর ইউনিয়নের। নিজের বিচক্ষণ বুদ্ধিৃমত্তা আর কঠোর শ্রম দিয়ে সুসংগঠিত করেন যুব সমাজকে।
যার ফলে তিনি শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সংগঠনের প্রতি দায়িত্বশীল কর্মের জন্য তখনকার সময়ে নজর কাড়েন ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের। এভাবেই চলতে থাকে তাঁর রাজনৈতিক কাজকর্ম। নিজের আচরণ আর ভালোবাসা দিয়ে সুসম্পর্ক তৈরি করেন দলীয় নেতাকর্মীর সাথে। এমতাবস্থায় ১৯৯৮ সালে বালাগঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক হিসেবে। সেখানেও রাখেন নিজের শীয় কর্মের পরিচয়। দলের প্রতি এমন সক্রিয়তা দেখে ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ দায়িত্ব দিতে চেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মরহুম মাষ্টার নেছাওর আহমেদ , দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা মরহুম আব্দুল মালিক ও গেদা মিয়া সহ অনেকেই,তবে নিজ থেকেই বয়সের দিকে তাকিয়েই এমন দায়িত্ব যেতে চাননি তিনি। আওয়ামীলীগের সহযোগী সংগঠনেই রাজনৈতিক কাজ করেই যাচ্ছেন তিনি। এই অবস্থায় ২০০৭ সালে অনুষ্ঠিত হয় দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন।
এই সম্মেলনে তৃণমূলের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হন শফিকুর রহমান চৌধুরী এম.পি। এই সুবাদে ইউনিয়নে নানান উন্নয়ন মূলক কাজ করাতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে পিতা মৃতঃআব্দুল ওয়াব ও নানা ময়না মিয়া তালুকদার দয়ামীর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার সুবাদে তিনিও নিজ পেশা হিসেবে পিতার রেখে যাওয়া ব্যবসাতেই জড়িয়ে পড়েন। যুবক বয়স থেকেই এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে শ্রম দিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে ১৯৯৪ সালে দয়ামীর কলেজ প্রতিষ্ঠালগ্নে তখনকার সময়ে স্থানীয় মুরব্বীদের সাথে দিয়েছেন নিজের শ্রম ও মেধা।
ফলে নির্বাচিত হন কলজে উন্নয়ন কমিটির সদস্য। সময়ের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় দয়ামীর মহিলা মাদ্রাসা সেখানেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। সেজন্যে আজো তাঁকে রাখা হয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হিসেবে। এছাড়াও দয়ামীর আব্দুস সোবহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য ছিলেন,দয়ামীর সদরুন নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দয়ামীর বায়তুন নূর জামে মসজিদের বর্তমান পরিচালনা কমিটির সদস্য পদে নিযুক্ত আছেন। দয়ামীর শাহী ঈদগাহর সাবেক পরিচালনা কমিটির সদস্য ছিলেন,এবং দয়ামীর বাজার বণিক সমিতির একাধিক বার সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়াও রয়েছেন বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংস্থার সাথে যুক্ত। দলের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব আর শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে সময় দিতে গিয়ে কি কখনো নিজের পারিবারিক ক্ষতি হয়েছে ?
এমন প্রশ্নে আমাদের প্রতিনিধিকে তিনি বলেন, অব্যশই দলীয় কাজকর্ম অথবা সমাজের বিভিন্ন উন্নয়ন কর্ম কান্ডে সময় দিতে গিয়ে নিজের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে এবং বহুলাংশে দিয়েছে অর্থ। যার মূল্য হিসেবে আমি কখনো মানুষ কিংবা দলের কাছে কখনো কিছু চাইনি যার প্রমাণ হিসেবে আমাদের এলাকার লোকজনই ভালো বলতে পারবেন। আমি আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রেখে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি নিশ্চই আল্লাহ একদিন এর প্রতিদান দিবেন। আসছে আগামী ইউ/পি নির্বাচনে আপনি কি দলীয় প্রতীকে নির্বাচন করতে চান ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখুন এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য কাউকে বিশেষ কোনো জায়গায় যেতে হয়। আমি মনে করি যদি তৃণমূলের ভোটে নৌকার প্রার্থী নির্বাচিত করা হয় তাহলে আমি পুরোপুরি আশাবাদী আমাদের ৭নং দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দ আমাকে সমর্থন করবেন এবং আমি আশাবাদী নৌকা প্রতিক নিয়ে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমি নির্বাচন করলে জননেত্রী শেখ হাসিনার হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা বিজয়ী বেশে উপহার দিতে পারবো। তবে যদি অন্য কাউকে নৌকা দেওয়া হয় তাহলে আপনি কি নৌকার পক্ষে কাজ করবেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখুন আজ থেকে ত্রিশ বছর আগে রাজ পথে নৌকার স্লোগান ধরে আওয়ামীলীগের রাজনীতি শুরু এজন্য আমার উপর হামলা ও ৯৬ এর প্রহসনের নির্বাচন প্রতিহত করতে গিয়ে হয়রানি মূলক মামলারর আসামী হয়েছি, তবে নৌকার স্লোগান আজোবদি দলের দুঃসময়ে-সুসময়ে দিয়ে যাচ্ছি।
আমৃত্যু দিয়ে যাবো ইনশাআল্লাহ, এবং দলীয় মনোনয়ন যাকেই দেওয়া হোক তার পক্ষেই কাজ করবো এবং করে আসছি যা বিগত নির্বাচনেও আমি দলের কাছে মনোননয়ন চেয়ে ছিলাম তবে দেওয়া হয়েছিলো আব্দুল হামিদ কে। আমরা তাঁর পক্ষে কাজ করি কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে তিনি একাবারে অল্প ভোটে হেরে যান। আগামী নির্বাচনে কি এই ইউনিয়নে নৌকা প্রতিকের জয় হবে বলে আপনি মনে করেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত সময়ের চেয়ে বর্তমানে আমাদের ৭নং দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের ভোট ও দলীয় নেতাকর্মী অনেক ঐক্যবদ্ধ। যার ফলে আমি আশাবাদী আগামী নির্বাচনে নৌকার জয় হবে-ইনশাআল্লাহ ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়