editor
প্রকাশিত: 4:48 PM, January 3, 2024
সাইবার ট্রাইব্যুনাল সিলেট এর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগ বিগত ২৭ ডিসেম্বর প্রদত্ত এক আদেশে এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব কে সাইবার ট্রাইব্যুনাল সিলেট এর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব ২০০৯ সাল থেকে ২২শে মে ২০২৩ সাল পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কুচাই ইউনিয়ন শাখার সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে এমসি কলেজ ছাত্রলীগ ও পরে সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। তিনি সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার নিবেদিত প্রাণকর্মী হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট এর সদস্য সচিব হিসেবে সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন। বিপ্লব কান্তি দে মাধব ১৯৮৬ সালে গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এমসি কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি ও ১৯৯১ সালে বিএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি সিলেট ল’কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করে ২০০২সালে আইন পেশায় আত্ব নিয়োগ করেন।
পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এল এল এম ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৬ সালে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচিত এ্যসিসটেন্ট সেক্রেটারি ছিলেন। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও মাননীয় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,