editor

প্রকাশিত: 7:51 PM, January 3, 2024

আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণকালে সৈয়দ মঈন উদ্দিন সোহেল

আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল বলেছেন, আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী অবস্থা থেকে মুক্ত করব। বিএনপি সারাদেশের জনগনকে জানিয়ে দিয়েছে, গণতন্ত্র, সংবিধানবিরোধী ও জনপ্রতিনিধিত্ববিহীন সরকার ক্ষমতায় আর থাকতে পারবে না। ইনশাআল্লাহ এই দেশে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবই। তিনি বলেন আমরা এই সরকারকে বিদায় দেব শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে। আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে জনগণের সরকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

বুধবার (৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় বন্দরবাজার সিটি মার্কেট এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। এটি একটি ভাগ-বাঁটোয়ারা নির্বাচন, এটি একটি তামাশার নির্বাচন। এই নির্বাচন দেশের মালিক জনগণের নির্বাচন নয়। জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি ডামি নির্বাচন করে সরকার বিদেশিদের দেখাতে চায়, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে।’ তারা যত ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র-চক্রান্ত্র হচ্ছে। তাই আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচন সিলেটবাসীকে বর্জন করার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি ও ওয়ার্ডের লল্লিক চৌধুরী, শেখ কবির আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, নাদির খান, মন্জুরুল হাসান মন্জু, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মোঃ বচ্চু মিয়া, তাজ উদ্দিন মাসুম, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক, আলমগীর বক্স চৌধুরী শোয়েব, রুবেল বক্স, আব্দুল মান্নান, সাহিদুল ইসলাম কাদির, হাবিবুর রহমান হাবিব, মঈনুল ইসলাম, নজরুল ইসলাম,ওজি মোহাম্মদ কাওসার, মালেক আহমদ (১১নং ওয়ার্ড), জি এম বাপ্পি, আমিন উদ্দিন, বদরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, এনামুল আজিজ ম্ন্নুা, মোস্তাক আহমদ, মোঃ রুবেল ইসলাম, আব্দুস সামাদ লস্কর মুনিম, হারুনুর রশিদ হারুন, সিরাজ মিয়া, নাহিয়ান আহমদ রিপন সহ অসংখ্য নেতাকর্মী।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,