editor
প্রকাশিত: 6:21 PM, November 18, 2020
মুক্তিযোদ্ধা পরিবারের ১০ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার ( ১৮ নভেম্বর ) দুপুরে সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভ্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সিলেট জেলা ডেপুটি কমান্ডার মুুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেনের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. নুরুল মোমেন, মৌলভীবাজার জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, হবিগঞ্জ জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শ্রী গৌর প্রসাদ রায়, সিলেট মহানগর কমান্ডার আব্দুল খালিক, ছাতক উপজেলা কমান্ডার মো. তোতা মিয়া, তাহিরপুর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা উছমান মাস্টার, মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশীদ, জহির মাস্টার, সাইদুর রহমান, মতিন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মো. কুটি মিয়া, সদও উপজেলা কমান্ডার মো. এরশাদ আলী, জেলা ইউনিট নেতা সুবেদার আফতাব উদ্দিন, সুবেদার রফিক উদ্দিন, মো. মিরন মিয়া, গোলাপগঞ্জ কমান্ডার আকমল আলী, যুব কমান্ড কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শ্রী মনোজ কপালী মিন্টু, জেলা সভাপতি জিল্লুর রহমান, যুব কমান্ড মহানগর সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক মো. সালা উদ্দিন, সন্তান কমান্ড নেতা সুজন মিয়া, চান মিয়া ও জেলা যুব কমান্ড নেতা আলী নুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিনা খরচে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চিকিৎসা, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, অবিলম্বে রাজাকারদের তালিকা প্রণয়ন, গোবিন্দগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা চত্বও নির্মাণসহ ১০ দফা দাবি মানতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন