editor

প্রকাশিত: 7:54 PM, January 3, 2024

সিলেট ৫নং ওয়ার্ডে ড. এ.কে আব্দুল মোমেনের নৌকার সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সিলেট ৫নং ওয়ার্ডে ড. এ.কে আব্দুল মোমেনের নৌকার সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি’র সহধর্মীণী মিসেস সেলিনা মোমেন বলেছেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। এই প্রতীকের বিজয় হলে দেশের উন্নয়ন কার্যক্রম গতিশীল থাকে। দেশ মাটি ও মানুষের স্বার্থে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ড. মোমেনকে বিজয়ী করুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যে জোয়ার সৃষ্টি করেছেন তা দেখে ঈর্ষাণিত হয়ে একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেদিকে সচেতন হয়ে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে কাজ করতে হবে। তিনি জনগণকে নৌকা মার্কায় ভোট প্রদানে উৎসাহিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মিসেস সেলিনা মোমেন গত ২ জানুয়ারি মঙ্গলবার রাতে নগরীর শাহী ঈদগায় সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদের সার্বিক সহযোগিতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন এর পক্ষে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুন নেছা হেনা’র সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন জাকিরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ। বক্তব্য রাখেন সিসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী রুনা বেগম।

আবুল হাছান চৌধুরী শাওন-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম ফারুক, সাধারণ সম্পাদক হাজী কুতুব উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, এনমুল হক, মুকুল চৌধুরী, বদরুল ইসলাম, রায়হান আহমদ প্রমুখ সহ ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,