editor
প্রকাশিত: 9:38 PM, January 3, 2024
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকার শুধু গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেনি, নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সরকার তাদের সমর্থনপুষ্ট গুটিকয়েক সুবিধাবাদী ও দালাল পার্টির লোককে প্রার্থী করে নির্বাচনী বৈতরণী পার হতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। পাতানো নির্বাচনের জন্য রাষ্ট্রের হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন কমিশন গণবিরোধী কাজ করে যাচ্ছে। সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনের ৭ জানুয়ারীর পাতানো নির্বাচন বর্জনে সিলেটেবাসী ঐক্যবদ্ধ। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে যে কোন প্রহসনের নির্বাচনে গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে যাবেনা।
বুধবার বিকেলে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর শাহপরান পশ্চিম থানার শিবগঞ্জ তেররতন এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা শাহেদ আলী, আব্দুল্লাহ আল মাসুদ ও আবু হাসানসহ শাহপরান পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বুধবার নগরীর বিভিন্ন থানার উদ্যোগে পৃথক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জামায়াতের আহ্বানে চলমান গণসংযোগে ভোট বর্জন গণআন্দোলনে রূপ নিতে যাচ্ছে। বাকশালী সরকারের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির আহ্বান জানান তারা।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,