editor
প্রকাশিত: 11:12 AM, January 4, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। আগামী ৭ই জানুয়ারী সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করুন। এ এলাকার কাঙ্খিত উন্নয়নের জন্য ‘শফিক চৌধুরী’র কোন বিকল্প নেই। আপনাদের ভোটে শফিক চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ‘মন্ত্রী’ করবেন, এটা আমার বিশ্বাস। আর এতে করে আমি ও শফিক ভাই মিলে যৌথভাবে সিলেট-২ আসনের সর্বস্তরের জনসাধারণকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেব। সিটি নির্বাচনে শফিক ভাই দিনরাত পরিশ্রম করে নৌকায় ভোট চেয়ে আমাকে নির্বাচিত করেছেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ আটকাতে পারে না, তাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আজ থেকেই মানুষের ঘরে ঘরে গিয়ে মা-বোন’সহ সর্বস্তরের মানুষের কাছে নৌকায় ভোট ভিক্ষা চাইতে হবে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার সিএনজি স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক বিশ্বনাথে ‘নৌকা’র শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, ৭ই জানুয়ারীর নির্বাচনে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য আপনারা নৌকার বিজয় নিশ্চিত করুন। আমি সততা ও নিষ্ঠার সাথে আপনাদেরকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেব। নৌকার বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আমির আলী ও মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় স্বাধীনতা ওউন্নয়নের প্রতীক ‘নৌকা’র শেষ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, জনসংযোগ সম্পাদক রবিন পাল, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর সাদিক চৌধুরী ফলিক, আফছর খান সাদিক, শামসাদুর রহমান রাহিন, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. নাজরা চৌধুরী, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, সদস্য মিজানুর রহমান, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর মনির মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, রাজু খান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা শেখ মিলাদ আহমদ শাহীন ও গীতাপাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি।
এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,