editor
প্রকাশিত: 12:30 PM, January 4, 2024
বলিউডের বাকি আর দশজন তারকা সন্তানের থেকে খানিকটা আলাদা ইরা খান। সুপারস্টার আমির খানের মেয়ে হলেও লাইমলাইট থেকে একেবারে দূরে থাকতেন তিনি। ইন্ডাস্ট্রির পার্টিতেও সেভাবে দেখা যেত না এই তারকাকন্যার।
সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইরা। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলে ফিটনেস কোচ নূপুর শেখরের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে বরের পোশাকের পরিবর্তে স্যান্ডো গেঞ্জি ও শর্টস পরে হাজির হয়েছিলেন নূপুর শেখর। তার এমন পোশাক সবাইকে চমকে দেয়। পরে রহস্য উন্মোচন করেন নূপুর নিজেই। তিনি জানান, ফিটনেস ট্রেনার হিসেবে তার স্বপ্ন ছিল, বিয়ের পোশাকে নয়, জগিংয়ের পোশাকেই বিয়ে সারবেন। তাই টানা ৮ কিলোমিটার জগিং করে বিয়ের মঞ্চে হাজির হয়েছেন।
অনুষ্ঠানে হাজির হতেই মেয়ের জামাইকে জরিয়ে ধরতে দেখা যায় শ্বশুর আমির খানকে। এসময় অভিনেতার চোখ কান্নায় ছলছল করছিল।
মেয়ের বিয়ের দিন আমির খান এক ধরণের ট্র্যাডিশনাল পোশাক বেছে নিয়েছেন। তাকে একটি গোলাপি পাগড়িসহ সাদা শেরওয়ানি পরতে দেখা গেছে।
এর আগে গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখ বাবার জিম ইনস্ট্রাকটর ও প্রেমিক নূপুর শেখরের সঙ্গে বাগদান পর্ব সারেন ইরা। মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই আবেগতাড়িত হন আমির খান।
সে সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মত শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, ও আমার ছেলে। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল সে সময় প্রতিটা মুহূর্তে তাকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি। সেটাই আমার কাছে যথেষ্ট।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,