editor
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহায়তা করার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান অপরাধ বিভাগকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।
আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস রিজিওনাল সিকিউরিটি অফিসের দূতাবাসের প্রতিনিধিরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গুলশান অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর কাছে কভিড- ১৯ মোকাবেলায় অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারের কভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) অনুদান দিয়ে আসছে। কভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে এযাবতকালে যুক্তরাষ্ট্রের সরকার তাদের দেশের পররাষ্ট্র দফতর, প্রতিরক্ষা দফতর ও কৃষি দফতর, ইউএসএআইডি এবং সিডিসি-র মাধ্যমে বাংলাদেশ সরকারকে করোনাভাইরা মোকাবেলায় ৬৮.৭ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছে।
আজ ডিএমপির গুলশান অপরাধ বিভাগকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের দেওয়া ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)-এর মধ্যে রয়েছে দুই হাজার পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক, ৪৫০টি ২৫০মিলিলিটারের মেডিকেল-গ্রেড হ্যান্ড স্যানিটাইজার বোতল এবং এক হাজার মুখ ঢাকার শিল্ড। এই সকল সরঞ্জাম যুক্তরাষ্ট্র স্থানীয়ভাবে বাংলাদেশি কেম্পানিগুলোর কাছ থেকে কিনেছে।
পুলিশের গুলশান অপরাধ বিভাগ কভিড-১৯ মোকাবেলায় সম্মুখসারিতে থেকে কাজ করছে। তারা কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উদ্যোগ ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অনুদানকৃত এই পিপিই কভিড-১৯ মোকাবেলায় প্রথম সাড়াদানকারী হিসেবে বাংলাদেশি মানুষের নিরাপত্তায় তাদের উচ্চ ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে।
কভিড-১৯ এর প্রাদুর্ভাবের পরে যুক্তরাষ্ট্রের সরকার পররাষ্ট্র দফতর ও ইউএসএআইডি-এর মাধ্যমে এই মহামারি মোকাবেলায় বিশ্বব্যাপী সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলোকে সহায়তা করার লক্ষ্যে জরুরি স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক এবং উন্নয়ন সহায়তা হিসেবে ১.৬ বিলিয়ন ডলারের বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করছে, যা গত ২০ বছরে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া প্রায় ১ বিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তার অতিরিক্ত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে।
8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
4 ওসমানীনগর প্রতিনিধি: 1 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
1 স্টাফ রিপোর্টার: 3 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
5 ইকবাল বাহার, কানাইঘাট: 8 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
5 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে