editor
প্রকাশিত: 7:22 PM, November 19, 2020
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে শান্তির সংস্কৃতি চালু করেছেন এবং ১৯৩টি দেশ তা গ্রহণ করেছে।
আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন” শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
ড. মোমেন বলেন, শান্তির সংস্কৃতির মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষে মানুষে শ্রদ্ধাবোধ বাড়ানো। বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত শান্তি প্রিয়। তাঁর আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অনেক বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিল “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়“ যা আমরা এখনো প্রতিপালন করে চলেছি। বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু কোন ব্লকে না গিয়ে দেশের স্বার্থে স্বাধীন পররাষ্ট্র নীতি চালু করেন। দেশের মঙ্গল ও উন্নয়নের জন্য বাংলাদেশ স্বাধীনতা লাভের পর মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছে, তাদের প্রতিও তিনি হাত বাড়িয়ে দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অন্যতম দর্শন ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি। দল-মত নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ছিল তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের একটি বড় দিক। বঙ্গবন্ধু সবসময় মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন ও ভালোবেসেছেন এবং আমরা তাঁর পদাঙ্ক অনুসরণ করছি। শোষিত মানুষের পক্ষে তিনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। ভাষা আন্দোলন, ৬ দফাসহ সকল আন্দোলন তিনি জনগণকে সঙ্গে নিয়ে করেছেন। বঙ্গবন্ধু শুধু সোনার বাংলার স্বপ্নই দেখেননি, তিনি সেই স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন হলো আজকের বাংলাদেশ।
ড. মোমেন বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় স্বাধীনতার পর বঙ্গবন্ধু কৃষির ওপর জোর দেন। স্বাধীনতার পরপরই তিনি ২৬ হাজার স্কুল সরকারিকরণ করেন। এছাড়া বঙ্গবন্ধু শিক্ষা কমিশন গঠন করেন। দেশের উন্নয়নের জন্য স্বাধীনতার পর পরই তিনি ৫ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, দর্শন বিভাগের চেয়ারম্যান কাজী শোয়েবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন