editor

প্রকাশিত: 11:40 AM, December 19, 2022

বিয়ানীবাজার মালিগ্রামে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ ।। আহত ৭

বিয়ানীবাজার মালিগ্রামে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ ।। আহত ৭

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নস্থ মালিগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে ৭ জন আহত হয়েছেন। ১৮ ডিসেম্বর রবিবার বেলা ১টায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় ৩নং ওয়ার্ড (মালিগ্রাম) আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হক বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, ১০ নং মুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকান্ডের প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ঘটনার দিন বেলা ১টায় স্থানীয় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে প্রতিবাদ সভা শুরু হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী স্থানীয় বাজার থেকে মিছিল শুরু করে। মিছিলটি প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় আওয়ামী লীগ ও বিএনপির উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ৭জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় মালিগ্রাম ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হক বাদী হয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৯, তারিখ ১৮/১২/২০২২ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নস্থ মালিগ্রামের হাজী মনহর আলীর পুত্র আব্দুল মন্নান (৬০), আব্দুর রহিমের পুত্র মিছবাহ উদ্দিন (৩০), মোঃ নাজিম উদ্দিন এর পুত্র মোঃ শহিদুল আলম (৩০), আব্দুল আহাদ এর পুত্র এমরান আহমদ (৩৯), আজিজুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), মোঃ ফয়েজ উদ্দিনের পুত্র মোঃ বদরুল ইসলাম (২৯), আনোয়ার হোসেন পুত্র দেলওয়ার হোসেন (৩৭), আব্দুন নূর এর পুত্র সাহাব উদ্দিন (৪৩), মৃত মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০) ও আব্দুল মন্নানের পুত্র ফখরুল ইসলাম শিপু (২২)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জুবের আহমদ বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক