editor
প্রকাশিত: 4:29 PM, January 21, 2024
চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় কারাগারে আটক যুবদল নেতাকর্মীদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছে সিলেট মহানগর যুবদল।
রবিবার দিনভর সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনসহ কারান্তরীণ যুবদল নেতাকর্মীদের বাসায় যান মহানগর যুবদল নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এসময় কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন, পরিবারের খোঁজ খবর নেন এবং মহানগর যুবদলের সৌজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, যুবদল নেতা পারভেজ খান জুয়েল, শামীম রেজা, এম এ সালাম, সাহেদ আহমদ, শাহেল রহমান, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ও যুবদল নেতা পারভেজ আহমদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন- ফ্যাসিস্ট সরকার শুধু গণতন্ত্রকে হত্যাই করেনি, দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যয় চেপে থাকা বাকশালী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে জনতার সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। বাকশালী সরকার আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে নিরীহ নেতাকর্মীদের হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রই চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে পারবেনা। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলছে, চলবে।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮