editor

প্রকাশিত: 3:55 PM, January 22, 2024

দিরাইয়ে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

দিরাইয়ে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে নৌকার পক্ষে কাজ করার জের ধরে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউ/পি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা।

তিনি বিগত নির্বাচনে (দিরাই-শাল্লা-২ আসনের) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের কর্মী ছিলেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ায় তিনি নিজে ও তাঁর কর্মী-সমর্থকরা নবনির্বাচিত সংসদ সদস্যের রোষানলে পড়তে হয়েছে। বিজয়ী সংসদ সদস্য জয়া সেন গুপ্তার অনুসারীদের হুমকিতে রয়েছেন উল্লেখ করে রোববার রাতে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় ভাটিপাড়া ইউনিয়নের গণমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২ নং ভাটিপড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা। লিখিত বক্তব্যে তিনি এমপির লোকজনের হুমকি ধামকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিত্যা প্রপাগান্ডার অভিযোগ করেন। নিজেকে আওয়ামী লীগের নিবেদিত কর্মী সাবেক ছাত্রলীগার দাবি করে বলেন, আজ আমি ও আমার কর্মী সমর্থক সহ পরিষদের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় ভাটি পাড়া ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের জবাব দেন সাংবাদিকদের।

তিনি তাঁর নিজের বাড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে জানান, যেহেতু ভাটিপড়া ইউপি ভবন কমপ্লেক্স নাই সেহেতু এতদিন আমরা স্থানীয় বাজারে ঘর ভাড়া নিয়ে পরিষদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। স্থানীয় সংসদ প্রভাব খাঁটিয়ে ক্ষমতার জোরে নির্বাচনকালে তাঁর কাঁচি মার্কার কার্যালয় করে ফেলেন এবং আমরা যাঁরা নৌকার সমর্থক ছিলাম তাঁদের বের করে দেন। সেই থেকে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি এবং পরামর্শে আমার বাংলা ঘরেই সকল কার্যক্রম চালিয়ে আসছি।

এসময় তিনি আরো উল্লেখ করেন, হাওরোদ্যোসিত এই ইউনিয়নের মধ্যস্থল হওয়ায় এ গ্রাম হওয়ার জন্য গণমানুষের দাবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে এখানে ইউনিয়ন পরিষদের কার্যালয় করা হয়েছে। পরিষদের অন্য সদস্য সহ কর্মরত সরকারি কর্মচারী ও কাগজপত্র সহ অন্যান্য যন্ত্রাংশগুলোর নিরাপত্তার জন্য এই অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। তিনি প্রবাসে থাকেন সুস্থতা ও কর্মদক্ষতা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন এসময় তিনি।

সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সদস্যগণ ইউনিয়ন পরিষদ সচিব মো. জাকির হোসেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইউপি সচিব জাকির হোসেন জানান আইনী কোনো বাধ্যবাধকতা নেই এখানে ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে। পরিষদের নির্বাচিত অন্য সদস্যগণও তাঁর সঙ্গে একমত পোষণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮