editor
প্রকাশিত: 10:27 AM, November 21, 2020
অনলাইন ডেস্ক : চলতি বছরেই সুখবর পাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) চাকরিপ্রত্যাশীরা। করোনা ধাক্কায় চাকরির অনেক পরীক্ষা থেমে থাকলেও সাধারণ বিসিএস পরীক্ষা আয়োজনে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতোমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা জমা হয়েছে জনপ্রশাসনে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সবুজ সংকেত পেলে ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে ডিসেম্বরের মধ্যেই।
করোনার মধ্যে অন্যান্য ক্ষেত্রের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ থাকলেও স্বাস্থ্য খাতে একাধিক নিয়োগ হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বিসিএসে একটি নিয়োগও দিয়েছে সরকার। স্বাস্থ্য ক্যাডারে আরেকটি বিশেষ বিসিএস (৪২তম) আয়োজনের কার্যক্রম চলছে। এ সংক্রান্ত কিছু বিধি সংশোধনের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে সাধারণ বিসিএস নিয়েও কাজ চলছে পুরোদমে। জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘সাধারণ বিসিএস নেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। চলতি বছরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আশা করি।’
করোনার কারণে সাধারণ ছুটি থাকাকালীন যেসব চাকরির বিজ্ঞপ্তি হয়েছিল বা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে ছিল সেসব চাকরির প্রার্থীদের জন্য বয়স ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। সেই ঘোষণায় বিসিএসের জন্য বয়স ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের টার্গেট থাকে। যেহেতু করোনা বয়স ছাড় থেকে বিসিএসকে বাইরে রাখা হয়েছে তাই অন্যান্য বছরের মতো এবারও স্বাভাবিক সময় বিবেচনাতেই সাধারণ বিসিএস আয়োজনের কথা ভাবা হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন