editor
প্রকাশিত: 6:21 PM, January 26, 2024
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সুবিধাবঞ্চিত শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সিলেট এম সি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সংগঠনের পৃষ্টপোষক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, দৈনিক গনজাগরণের সিলেটের ব্যুারো চীফ সৈয়দ মুহিবুর রহমান মিছলু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাছুম আহমদ মিলাদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠেনর সাবেক দায়িত্বশীল প্রবাসীবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ তামিম, সিনিয়র সদস্য একরাম হোসেন তালুকদার,প্রচার সম্পাদক মামুন মিয়া, সদস্য গুলজার আহমদ সহ অন্যনরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্ন-চূড়ার নেতৃবৃন্দ ফটোসেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদেরকে সাহায্য করে সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চান না। তারা মনে করেন একদিন হয়তো এই সুবিধাবঞ্চিদের আগামী প্রজন্মের কেউ সমাজের উচ্চপদে অধিষ্ঠিত হতে পারে। তাই বক্তারা অন্যান্য সংগঠনকে ফটোসেশন না করে সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সব সময় সুবিধাবঞ্চিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তাদের এসব ব্যাতিক্রম উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দোয়া থাকবে আর্তমানবতায় সেবায় ব্রত নিয়ে যেন সর্বদা অটল থাকে এই সংগঠন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন