editor
প্রকাশিত: 11:20 AM, January 27, 2024
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে তামাবিল শুল্ক স্টেশন আয়োজিত এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তামাবিল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সহ-সভাপতি (সিআইপি) মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার পরিচালক সারোয়ার হোসেন (সেদু), তামাবিল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো: বদিউজ্জামান মামুন, তামাবিল বিজিবি কোম্পানী কমান্ডার রজব আলী।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি’তে সরকারি রাজস্ব আদায়ে মুখ্য ভূমিকা পালন করে আসছে দেশের শুল্ক স্টেশন সমুহ। তামাবিল স্থলবন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ রাজস্ব আয় অর্জন কারী প্রতিষ্ঠান।
তামাবিল স্থলবন্দর-কে একটি আন্তর্জাতিক মানের ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতে আমদানিকারক ব্যবসায়ী, প্রশাসন সহ সবাই-কে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন তামাবিল শুল্ক স্টেশন সুপার (রাজস্ব) কর্মকর্তা মো: সালেহ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন তামাবিল শুল্ক স্টেশনের সুপার (রাজস্ব) কর্মকর্তা মির্জা সাঈদ হাসান ফরমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল, ইসমাইল হোসাইন।
অনুষ্ঠানে তামাবিল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা, স্থলবন্দরের আমদানিকারক ব্যবসায়ী সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন