editor
প্রকাশিত: 12:12 PM, January 27, 2024
শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্টান এক্তিয়ারপুর হাইস্কুলে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে ।
এ বিষয়ে একজন ভুক্তভোগী চাকরিপ্রার্থী বাদী হয়ে জেলা প্রশাসক, ইউএনও ও স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয় কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক বিগত ৪ এপ্রিল ২০২৩ প্রধান শিক্ষক পদসহ বিভিন্ন পদে দশজন প্রার্থী নিয়োগের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।কিন্তু ২২ জানুয়ারি ২০২৪ স্কুলের প্রধান শিক্ষক কেএম সাদেক বিল্লাহ ও ম্যানেজিং কমিটির সভাপতি ও মাধবপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহানসহ কমিটির অন্যান্য সদস্যদের যোগ-সাজসে চাকরিপ্রার্থীদেরকে পরীক্ষা না নিয়েই কিংবা কোন নোটিশ না দিয়ে তাদের মনগড়া ও পছন্দের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেছেন ।
চাকরি প্রার্থীদের অভিযোগ, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধানশিক্ষক কোন বিধিমালার তোয়াক্কা না করে ঘোষ বাণিজ্যের মাধ্যমে এই অনিয়মের মাধ্যমে একতরফা নিয়োগ দিয়েছেন।
এদিকে মানসুর বখত মহলদার নামে চাকরিপ্রার্থী ও আবেদনকারী এ নিয়ে প্রতিবাদ জানিয়ে সংস্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কেএম সাদিক বিল্লাহ জানান,আমরা কোন অনিয়ম করিনি। মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতির জ্ঞাতসারে সব হয়েছে।
এ বিষয়ে জানতে ম্যানেজিং কমিটির সভাপতি ও মাধবপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহান জানান, বিধিমালা অনুসরণ করেই সব হয়েছে।কেউ যদি ক্রাইটেরিয়াতে না পড়ে স্বাভাবিকভাবে বাতিল হবে।কমিটিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ অনেকেই ছিল।
হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন,নন এমপি ভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগে দুর্নীতি করার কোন সুযোগ নাই।অনতিবিলম্বে তদন্তপূর্বক নিয়োগ স্থগিত করে যোগ্য চাকরি প্রার্থীদের নির্বাচনের প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন