editor
প্রকাশিত: 12:34 PM, January 27, 2024
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য যুবলীগ নেতা ও সমাজসেবক ফয়ছল আহমেদের পক্ষ থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর নয়াবাজারে এলাকার শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফয়ছল আহমদের পিতা আফতাব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম চৌধুরী ছাব্বির।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা তাতী লীগের যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান ডেনেসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আরমান হোসেন আনু, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল আহমদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা চয়ন দাস, সমাজকর্মী মশিউর রহমান রিপন, মো. আফতাব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, যুগ্ন আহবায়ক কাবিলুর রহমান সোহেল, রেজাউর রহমান রেজু, ছাত্রলীগ কর্মী আকাশ আহমদ, শাহ সৌরভ, ব্যবসায়ী আতিক মিয়া, মঈন উদ্দিন, লকুছ মিয়া, প্রমুখ।
উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পক্ষে যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা – ফয়ছল আহমেদের নিজ অর্থায়নে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দল মত নির্বিশেষে সবাইকে মানুষের সেবার এগিয়ে আসতে হবে। বিশেষ করে সাবেক ছাত্রনেতা ফয়ছলের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন