editor
প্রকাশিত: 12:37 PM, January 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: সামাজিক মাধ্যমে প্রথম পরিচয়। তারপর কথা বলা শুরু। সেখান থেকে ভালোবাসা। অবশেষে বাড়ি থেকে পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করলেন ভারতের পশ্চিমবঙ্গের মালদার ২ সমকামী। বাংলায় ফের একবার সাক্ষী থাকল সমকামী বিবাহের। টোপর পরে, মালা বদল করে, সিঁদুর পরিয়ে বিবাহ সারলেন ২ যুবতী।
কালিয়াচকের পপি মন্ডল আর বামনগোলার প্রতিমা বিশ্বাস মালদা শহরের হ্যান্টা কালীবাড়ি মন্দিরে বিয়ে করেন বুধবার (২৪ জানুয়ারি) রাতে। এখন ও সে কলেজে প্রথম বর্ষের ছাত্রী পপি। বামনগোলা থানা এলাকার বাসিন্দা প্রতিমা বিশ্বাস নালাগোলার এক স্কুলের পড়ুয়া। পপি ও প্রতিমা ২ জনেই প্রাপ্তবয়স্ক।
মালদা মেডিক্যাল কলেজ লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারের হ্যান্টা কালীবাড়ি মন্দিরে বুধবার (২৪ জানুয়ারি) রাতে এই ২ জন হাজির হন। মা কালীকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। নিয়ম মেনে সম্পন্ন হয় সিঁদুর দান, মালা বদল পর্ব ও। তবে পুরোহিতের মন্ত্র উচ্চারণ দেখা যায়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ২ জনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছের কিছু বন্ধুবান্ধবী। দীর্ঘ টালবাহানার পর ভারতের সুপ্রিম কোর্ট সম্মতি দিয়েছে সমকামীতায়, কিন্তু ভারতে সমকামী বিবাহ এখনো আইনি স্বীকৃতি পায়নি। তবে মালদার এই ২ সমকামী সেই সব ব্যাপারে মাথা ঘামাতে নারাজ। একে অপরকে সঙ্গে নিয়ে কাটাতে চান গোটা জীবন। সমাজ কী বলছে সেই ব্যাপারে নাক না গলিয়ে, নিজেদের ভালবাসার পরিণতি দিতে পেরে খুশি পপি ও প্রতিমা। এই ২ জন জানিয়েছেন, পরিবারের সম্মতি না থাকায় তারা পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন