editor
প্রকাশিত: 12:41 PM, January 27, 2024
বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী সমাজ সেবক রাজনিতিবীদ ও শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিলাহ (রহঃ) এর স্নেহ ভাজন ব্যক্তি দানবীর আলহাজ্ব বশির আহমদ এর পিতার মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব সিলেট নগরীর জালালাবাদস্থ দানবীর আলহাজ্ব বশির আহমদ এর বাসভবনে তার পিতার রূহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল কাদের তাপাদার, হাফিজ মাওলানা আব্দুল আজিজ, আশিকুর রহমান আশিক, ফয়েজুর রহমান ফয়েজ, আব্দুল কাদির। এছাড়াও এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খতমে কোরআন, ও মিলাদ শরীফ শেষ হওয়ার পর দানবীর আলহাজ্ব বশির আহমদ এর পিতার রূহের মাগফিরাত ও দানবীর আলহাজ্ব বশির আহমদের নেক হায়াত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন