editor

প্রকাশিত: 12:53 PM, January 27, 2024

জৈন্তাপুরে মুক্তিযোদ্ধাদের কবরস্থান হস্তান্তরে-পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময়

জৈন্তাপুরে মুক্তিযোদ্ধাদের কবরস্থান হস্তান্তরে-পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে কহাইগড় শহীদ বীর মুক্তিযুদ্ধাগণের গণকবর হস্তান্তরের জন্য পরিদর্শন ও এলাকা বাসীর সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক (রাজস্ব) ও সড়ক ও জনপদ বিভাগ।

সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নে অবস্থানরত কহাইগড় শহীদ বীর মুক্তিযুদ্ধাগণের গণকবর স্থান’টি হস্তান্তর বিষয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ৪ টায় কবরস্থান পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম কাসেম ও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন।

পরিদর্শন পরিবর্তী চিকনাগুল ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী সিলেট তামাবিল মহাসড়ক ৬ লেন উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়ন কাজের স্বার্থে কবরস্থান টি হস্তান্তর করার মতামত দেন। মহাসড়ক সংলগ্ন বা ইউনিয়ন অফিসের আশপাশ এলাকায় বীর মুক্তিযোদ্ধা গনের সম্মানে কবরস্থানটি হস্তান্তরের প্রস্তাব করা হয়।

জেলা প্রশাসক (রাজস্ব)এএস এম কাসেম, এলাকাবাসী কবরস্থান হস্তান্তরের মতামত প্রদান করায় তিনি ধন্যবাদ জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, জেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি সেলাল আহমেদ, সিলেট মহানগর মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক নাজনীন আকতার, ইউপি সদস্য ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, সমাজসেবক সামসুজ্জাম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, শাহিন ফেরদৌস, আওয়ামী লীগ নেতা মোক্তার আলাী, আফতাব উদ্দিন, মানিক মিয়া প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন