editor

প্রকাশিত: 5:10 PM, January 27, 2024

শাহজালাল জামেয়ার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা

শাহজালাল জামেয়ার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী।

প্রাক্তন ছাত্র ডা. মো. ফজলুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল বারী। স্বাগত বক্তব্য রাখেন ফয়সল আহমদ।

পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন প্রিন্সিপাল আব্দুল হান্নান ও প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর।

অতিথির বক্তব্যে প্রাক্তন প্রিন্সিপাল আব্দুল হান্নান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানবিক গুনাবলী সম্বলিত জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার লক্ষ্যে আমাদেরকে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে।

প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর তার বক্তব্যে জামেয়া স্কুল এন্ড কলেজের দায়িত্ব পালনকালে প্রতিটি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশের প্রশংসা করে বলেন, এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমাদের অহংকার। আমরা তাদের জন্য দোয়া করি তারা সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে নিবেদিত হবে।

সভাপতির বক্তব্যে কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী পালনে বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মঈদ চৌধুরী, আবুল কালাম আজাদ, মুহাম্মাদ আব্দুল জলিল, এখলাছুর রহমান, মো. এনামুল হক, আশরাফ আলী, জাকারিয়া আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, বর্তমান শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রব।

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ১৯৮৯ ব্যাচের ছাত্র সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের রিসোর্স পারসন মো. এমদাদুল হক সিদ্দিকী, ১৯৯০ ব্যাচের ছাত্র সিসিকের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, ১৯৯০ ব্যাচের ছাত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ টিপু, ১৯৯৩ ব্যাচের ছাত্র গাজী টিভির (জিটিভি) জয়েন্ট নিউজ এডিটর সালাম ফারুক, ১৯৯৫ ব্যাচের ছাত্র সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সনোলজিষ্ট ডা. আহমদ সুফিয়ান, ১৯৯৬ ব্যাচের ছাত্র কানাডা প্রবাসী সাংবাদিক ফুজেল আহমদ, ১৯৯৬ ব্যাচের যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফ আহমদ।

অনুষ্ঠানে ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদেরকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত সকলকে জামেয়ার পক্ষ থেকে উপহার হিসেবে ২০২৪ সালের ক্যালেন্ডার ও কলম বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন