editor
প্রকাশিত: 7:38 PM, January 27, 2024
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট মানবিক চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান জালালাবাদ লিভার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) সহযোগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আযোজনে ২৬ জানুয়ারি (শুক্রবার) সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কালীবাড়ি ভট্টপাড়ায় অসহায় শীতার্ত ৩০০শত পরিবারের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ করা হয়।
লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক দুই বারের মাননীয় ডেপুটি স্পিকার ও ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মাদার জেনেত এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সংগ্রামী মহাসচিব সাংবাদিক উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলার জগদীশ চন্দ্র দাশ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ডেগেনহ্যামের সাবেক মাননীয় মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ ও ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা আব্দুল আলম (আলম), সুলতানা জান্নাত, সালমা বেগম সুমি, সদস্য শেলু বড়ুয়া, রোকেয়া সুলতানা, মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা সমাজকর্মী কাজী দিদার মিয়াসহ অত্র এলাকার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন