editor
প্রকাশিত: 8:57 PM, September 4, 2023
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার চারাবই গ্রামে ক্ষমতার দাপটে চাচাতো ভাই বিএনপি নেতা জসিম উদ্দিনের ঘরবাড়ি, জমিজমা ও ব্যবসা বাণিজ্য জবর দখল করে নিয়েছেন আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন। গত ৩ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২টার দিকে জসিম উদ্দিনের স্ত্রী আফতারুন নেছা স্বামীর মালিকানাধীন কিছু জমি বিক্রির জন্য স্থানীয় একজন ক্রেতার সাথে দরদাম নিয়ে নিজ বাড়িতে কথাবার্তা বলছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন ৭/৮ জন লোকের একটি দল নিয়ে তাদের বাড়িতে এসে আফতারুন নেছা ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তিনি নিজেকে জসিম উদ্দিনের সকল জমিজমা ও সহায় সম্পত্তির মালিক দাবী করে আফতারুন নেছা এবং তার মেয়েকে এখানে আর আসতে নিষেদ করেন, অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে বলে প্রকাশ্যে হুমকী দেন। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও কলিম উদ্দিনের ক্ষমতার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।
ভিকটিম আফতারুন নেছা এই প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান, তার স্বামী জসিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থানীয় শেওলা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। সেই সুবাধে তার দুই ছেলেও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল এবং ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলো। রাজনৈতিক বিরুধের জের ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের যোগসাজেশে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে তাদের বড় ছেলে যুবদল কর্মী একরামুল ইসলাম পুলিশ গ্রেফতার করে গুম করে ফেলে। অদ্যাবধি পর্যন্ত তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। তাদের ছোট ছেলে ছাত্রদল কর্মী আশরাফুল ইসলাম এর সাথে আওয়ামী লীগ নেতা পাভেল মাহমুদের রাজনৈতিক বিরুধ দেখা দেয়। সেই বিরুধের জের ধরে বিগত সময়ে হুমকী ধামকি ও একাধিকবার তার উপর প্রাণ নাশমূলক হামলা চালানো হয়। তারা ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে অবৈধ অস্ত্র ও মাদক মামলার আসামী করে আশরাফুল ইসলাম কে। প্রাণ বাচাঁতে নিরুপায় হয়ে ২০১৭ সালের আগস্ট মাসে আশরাফুল ইসলাম দেশ ত্যাগ করে পালিয়ে যায়। দুই ছেলে হারানোর পরও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র ও নির্যাতন থেকে রেহাই পাননি বিএনপি নেতা জসিম উদ্দিন। তার চাচাতো ভাই আওয়ামী লীগের স্থানীয় প্রভাশালী নেতা কলিম উদ্দিন এই সুযোগে নিজের হীন স্বার্থ হাসিলের জন্য যুক্ত হন পাভেল মাহমুদের সাথে। তাদের হুমকী ধামকি ও নানা নির্যাতনে অতিষ্ঠ হয়ে জীবন রক্ষার্থে জসিম উদ্দিনও স¤প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। এ অবস্থায় বাড়িতে থাকা জসিম উদ্দিনের স্ত্রী আফতারুন নেছা ও তাদের একমাত্র মেয়ে ফারহানা আক্তার শিলা অসহায় হয়ে পড়েন। কলিম উদ্দিন ও তার অনুসারী সন্ত্রাসী লোকজন নানা ভাবে মা-মেয়েকে ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানি করতে থাকে। এ অবস্থায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে নিরূপায় হয়ে আফতারুন নেছা বেশির ভাগ সময় বাপের বাড়ি এবং আত্মীয় স্বজনদের বাড়িতে বসবাস করতে থাকেন। স¤প্রতি তার মেয়ের বিয়ের কথাবার্তা পাকা হওয়ায় টাকার প্রয়োজন দেখা দেয়। মেয়ের বিয়ের টাকা সংকুলান করার জন্য ঘটনার দিন ৩ সেপ্টেম্বর মেয়েকে সাথে নিয়ে বাড়িতে আসেন আফতারুন নেছা। স্বামীর মালিকানাধীন কিছু জমি বিক্রির জন্য গ্রামের এক ক্রেতার সাথে দরদাম নিয়ে আলোচনা করছিলেন তিনি। এই খবর জানতে পেরে ঐ দিন দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন ৭/৮ জন লোকের একটি দল নিয়ে তাদের বাড়িতে এসে আফতারুন নেছা ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। তিনি নিজেকে জসিম উদ্দিনের সকল জমিজমা ও সহায় সম্পত্তির মালিক দাবী করে আফতারুন নেছা এবং তার মেয়েকে এখানে আর আসতে নিষেদ করেন। এই জমিজমার মালিকানা দাবী করলে বা কেউ ক্রয় বিক্রয় করতে চেষ্ঠা করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে প্রকাশ্যে হুমকি দেন। এ সময় আফতারুন নেছা এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে এবং তার মেয়েকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে তাড়িয়ে দেন কলিম উদ্দিন ও তার লোকজন। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও কলিম উদ্দিনের ক্ষমতার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।
এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক চারাবই গ্রামের একাদিক লোক বলেন, কেবল বিরোধীদল বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে জসিম উদ্দিন ও তার পরিবার আজ অসহায় ধবংস হয়ে পড়েছে। জসিম উদ্দিন ও তার এক ছেলে দেশ ত্যাগী, অন্য ছেলে প্রায় ৯ বছর থেকে গুম হয়ে আছে। এ অবস্থায় তাদের সব সহায় সম্পত্তি জবরদখল করে নিয়ে কলিম উদ্দিন অসহায় দুই মহিলার উপর আজ যে অমানবিক নির্যাতন করছে তা খুবই দুঃখজনক। কিন্তু দেশের আইন আদালত ও পুলিশ ক্ষমতাসীন দলের নেতা কলিম উদ্দিনদের নিয়ন্ত্রণে থাকায় ইচ্ছে থাকলেও গ্রামের কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়