editor
প্রকাশিত: 1:13 PM, January 28, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পেছনে বাবা-মার চেয়ে শিক্ষকের অবদান কোনো অংশে কম নয়। পৃথিবী সম্পর্কে বুঝতে শেখে শিক্ষকদের কাছে। তারা জ্ঞানশূন্য মানবশিশুকে ভিন্ন চোখে বিশ্ব দেখতে শেখায়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরা সর্বদাই কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, অধ্যক্ষ মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্টানে এমপি নাদেল কুলাউড়ার শিক্ষাক্ষেত্রের সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৭ জানুয়ারী (শনিবার) দুপুরে অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো. খুরশীদ উল্লাহ, মো. মাসুক,আবুল মনসুর বাবুল, জিপিএইচ ইস্পাত কোম্পানীর জিএম মো. এনামুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, প্রধান শিক্ষক সাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক জয়ন্ত মালাকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা জাবেদ আহমদ।
পরে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল মনসুর , অধ্যক্ষ মো. বসর মিয়া, প্রধান শিক্ষক পরিমল মালাকার, সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ, সহকারি শিক্ষক মো. মহিদুর রহমান ও সহকারি শিক্ষক নির্মল কুমার ধরকে ক্রেষ্ট ও শিক্ষক সমিতির ২য় মেধা বৃত্তি পরীক্ষার উত্তীর্ন ৮২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্টানে সিনিয়র সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ, আজিজুল ইসলাম, মহি উদ্দিন রিপন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকবৃন্দ, সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে