editor
প্রকাশিত: 5:12 PM, January 28, 2024
সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা বিনোদনের পাশাপশি সামজিক অবক্ষয় রোধ করে। সিলেট সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ। সাংস্কৃতি কর্মীদের সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং সমাজের বিত্তশালীদের সাংস্কৃতিক কর্মকান্ডের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাংস্কৃতিক কর্মকান্ডের বিকাশে নিজস্ব অবস্থান থেকে যত্নবান ও মনোযোগী হওয়া প্রয়োজন।
তিনি শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুম ওস্তাদ হোসেইন আলীর হাতে গড়া প্রতিষ্ঠান সিলেট নূপুর সংগীতালয়ের ৫২ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট নূপুর সংগীতালয়ের পরিচালক কন্ঠশিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষিকা রুনা সুলতানা এবং কন্ঠশিল্পী অপু দাস এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি ও সংগীতালয়ের উপদেষ্ঠা সৈয়ীদ আহমদ বহলুল, সিলেট নূপুর সংগীতালয়ের উপদেষ্টা আমিরুল হোসেন চৌধুরী আমনু, সংগীতালয়ের উপদেষ্টা এডভোকেট মামুন রশীদ এপিপি, সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপদেষ্টা আব্দুল হালিম চারু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট আব্দুল মালিক সিহান প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ বেতার কন্ঠশিল্পী মাসুম জামান, সংগীতালয়ের সাংগঠনিক সম্পাদক কন্ঠশিল্পী মাসুম সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রবীন বেতার কন্ঠশিল্পী কামরুন্নেছা সায়মা, সাংস্কৃতিক সম্পাদক বেতার শিল্পী ধীরজিৎ সিংহ, কন্ঠশিল্পী লাকী চক্রবর্তী, গীতিকবি কাসেম সরকার, উজ্জল হক, বাউল শাহারুল রেজা, শিল্পী এমদাদুল হক উজ্জল, কন্ঠশিল্পী তৃষা মল্লিক, বাউল শিল্পী দুখিনী জুলেখা, উদাসী পিংকী, চাঁদনী সুমি, মারিয়া চৌধুরী, বাউল ফারজানা আক্তার, মাসুক মিয়া, রঞ্জু কর, শ্রমিকলীগ নেতা গুলজার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল- জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন, পুষ্পাঞ্জলী অর্পন, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন