editor
প্রকাশিত: 4:54 PM, November 21, 2020
অনলাইন ডেস্ক
সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পাঠানটুলার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিফতাহুর রহমান (৩৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলি গ্রামের মতিউর রহমানের ছেলে।
এসময় এক তরুণীেক আটক করা হয়। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা গণমাধ্যমকে বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। একই সাথে ঘটনাস্থলে থাকা এক তরুণীকে আটক করেছি। ওই তরুণী সম্প্রতি মায়ের সাথে সিলেটে আসে। তরুণীর মা তাকে ছেলের কাছে রেখে চলে যায়।
সবশেষ শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে দুজন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে তরুণী। এরপর তরুণী দ্রুত এসে ছেলেটিকে নামিয়ে ফেলে। পুলিশ মরদেহ নামানো অবস্থায় পেয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, বর্তমানে আত্মহত্যার প্ররোচণা দেয়ার অভিযোগে তরুণীকে আসামি করে মামলা দায়ের করা হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়