editor
প্রকাশিত: 9:01 PM, January 28, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে একটি বাড়ির বন্ধ ঘরে সন্দেহজনক অবস্থায় এক দম্পতিসহ ৫জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশ্চর্যের বিষয় হল ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরিবারের বাকি সদস্যরা হত্যার সন্দেহ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আইজি ডঃ রাকেশ সিং এবং এসএসপি ঘুলে সুশীল চন্দ্রভান ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছেন। এসএসপি চন্দ্রভান সাংবাদিকদের জানান, মিষ্টির দোকানের কর্মচারী অজয় কুমার গুপ্ত, তার স্ত্রী অনিতা, ছেলে দিব্যাংশ ও দক্ষিণ এবং মেয়ে দিব্যাংকাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
রবিবার (২৮ জানুয়ারি ) সকালে স্থানীয় লোকজন দেখতে পান অজয়ের বাড়ির দরজা তালা দেওয়া এবং ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেখে ঘর ধোঁয়ার ভরে গেছে এবং ৫টি দেহ পুড়ে গেছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা হত্যার সন্দেহ প্রকাশ করেছেন।
এসএসপি চন্দ্রভান জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন