editor
প্রকাশিত: 1:39 PM, January 29, 2024
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মন ভালো থাকলে একটি শিশু সহজেই যে কোনো কাজে মনোযোগী হয়ে উঠতে পারে। শিশুর মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। শেখ হাসিনা সরকার খেলাধুলাকে খুবই গুরুত্ব দিচ্ছেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছেন। তরুণ প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যত বেশি অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো থাকবে।
তিনি সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান এর সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুক মিয়া এবং ফৌজিয়া আক্তার এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল জুনায়েদ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের (লাক্কাতুরা) প্রধান শিক্ষক নাজমা বেগম, রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

দিবা ও প্রভাতি শাখার সিনিয়র শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, শেফালী সুলতানা, মোহাম্মদ আজিজুর রহমান, মো. আবুল খায়ের, মো. শওকত হোসেন, মীর্জা মোহাম্মদ শরিফুল ইসলাম, জয়নাল আবেদীন, ফরিদা ইয়াসমিন, আবু নছর মোহাম্মদ সুফিয়ান, মো. আক্তার হোসেন, রঞ্জনা সিনহা, মুক্তা তালুকদার, মোহাম্মদ হুমায়ুন কবীর, হালিমা বেগম, বাদল চন্দ্র বর্মন, মাহমুদা বেগম, রফিকুন নাহার, কুমারী শিল্পী রানী কর, ছালেহ আহমদ, রীনা রানী পাল, মো. আক্তারুজ্জামান, কাজল মালাকার, বিপ্লব নন্দী, মো. মোস্তফা মামুন, মাহমুদুর রহমান, সুপ্রভা সরকার, মো. আশফাকুর রহমান, মো. এমদাদুল ইসলাম, অসীম কুমার সিংহ, কাজী মোহাম্মদ আশরাফ হোসেন, মহিম লাল নাথ, দিলরুবা বেগম, মো. এমদাদুল হক, নাছরীন আক্তার, সহাকারী শিক্ষাকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাস রঞ্জন দাশ, মোহাম্মদ সাইদুল হক, সবুজ মিয়া, মোয়াজ্জেম হোসাইন, তানজিমা জামান, নুসরাত জাহান কান্তা, মাহমুদ সিরাজুম মনির, মো. রুহুল আমীন প্রমুখ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন