editor
প্রকাশিত: 7:02 PM, January 29, 2024
সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ গত ২৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ সভাপতি মাহবুব ছোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ ও সহ সাধারণ সম্পাদক অধ্যাপক লেঃ মোঃ মনিরুল ইসলাম এর যৌথ পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এড মোঃ মোজাক্কির হোসেন কামালী, শোক প্রস্তাব উপস্থাপন করেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাধারণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়দ নেছার আহমদ।
বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান, মোঃ আরিফ মিয়া, সহ সভাপতি আ.ন.ম ওয়াহিদ কনা মিয়া ও অধ্যাপক দেলওয়ার হোসেন বাবর, যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, কাশমীর রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, সহ সাংগঠনিক সম্পাদক আশ্রাফুর রহমান চৌধুরী, জনসংযোগ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সদস্য ড. তোফায়েল আহমদ, আব্দুল হান্নান, সিলেট চেম্বারের পরিচালক দেবাংশু দাস মিঠু, অধ্যাপক মাসুক আহমদ, আবু আসাদ চৌধুরী, আব্দুল হক প্রমুখ।
শুরুতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আকমল হোসেন। উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, ড. দিদার চৌধুরী, সমসের আলী, আলহাজ্ব তারা মিয়া, কার্যকরি সদস্য মুক্তাদির আহমদ মুক্তা, আফজল হোসেন, এডভোকেট আবুল কাশেম, রাকিব উল্লাহ, মহিলা সম্পাদক নাদিরা বেগম, রফিকুল ইসলাম খছরু, জিল্লুর রহমান জিলু, সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
সাধারণ সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের উন্নয়নে সিলেটস্থ সুনামগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষা, চিকিৎসা, সমাজ উন্নয়ন, মানবসেবা সহ সেবামূলক কাজে সুনামগঞ্জ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমিতির সকল সদস্যবৃন্দকে স্ব স্ব অবস্থান থেকে দেশ ও সামজের উন্নয়ন যে ভূমিকা রাখছে, তা নিঃসন্দে প্রশংসার দাবীদার। বক্তারা সুনামগঞ্জ সমিতির মত অন্যান্য সংগঠন ও সমিতিকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন