editor
প্রকাশিত: 9:18 PM, January 29, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দোকান কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন আরএম সিটির ব্যবসায়ীরা।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মার্কেটের সামনে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
মার্কেটের ব্যবসায়ী তোফাজ্জল খান রকির পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, কুলাউড়া দোকান মালিক ভাড়াটিয়া সমিতির সভাপতি মইনুল ইসলাম শামীম, ক্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সম্পাদক অশোক ধর, ব্যবসায়ী আব্দুল করিম বাচ্চু, তৌহিদুর রাব্বি রুনাল প্রমুখ।
বক্তব্যকালে ব্যবসায়ীরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যতায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, কুলাউড়া শহরের আরএম সিটি মার্কেটের কাপড়ের দোকান কর্মচারী উপজেলার বেগমানপুর গ্রামের রাহুল দাসকে (১৮) ২৮ জানুয়ারি দুপুরে দোকান থেকে ডেকে মার্কেটের পেছনে নিয়ে উত্তর বাজার এলাকার মো: ওমর (২৭), কুলাউড়া গ্রামের বাসিন্দা অনিক মল্লিক (২৫) ও অনুপম মল্লিক (২৬) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ ঘটনায় দোকান মালিক তৌহিদুর রাব্বি রুনাল কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন