editor
প্রকাশিত: 9:26 PM, January 29, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ধান মজুদ করা ও লাইসেন্স বিহীন রাইসমিল চালানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজারে অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন।
জরিমানাকৃত প্রতিষ্ঠাগুলো হলো- উপজেলার পেকুরবাজার এলাকার লিলু মিয়ার মালিকানাধীন রাইসমিলকে ১০ হাজার টাকা, মেসার্স মাহমুদ এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা , উস্তার মিয়া ও সোহেল মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অবৈধ ভাবে ধান মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ( ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৩ (ঘ) ধারা অনুযায়ী চার প্রতিষ্টানকে আইনের আওতায় এনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনার সময় সহযোগীতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব, কুলাউড়া থানার এস আই পরিমল চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ ভাবে লাইসেন্স বিহীন ধান মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনের জন্য আমরা অভিযান করেছি, এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে