editor
প্রকাশিত: 11:36 AM, January 30, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি ও প্রতিনিধিবৃন্দের সাথে আলোচনা করেন।
গত ১৯ জানুয়ারি জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী মিলে জাফলং যাওয়ার সময় সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জনকে আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক না পেয়ে উত্তেজিত জনতা কর্তৃক হাসপাতালে অপ্রীতিকর ঘটনা ঘটেছিলো।
হাসপাতালের দায়ী চিকিৎসকদের নানা অনিয়ম অব্যবসস্থাপনার সঠিক তদন্ত করে দায়ী চিকিৎসকদের প্রত্যাহার ও তিন শতাধিক মানুষকে মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ সময় ১৭ পরগনার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, বর্ষীয়ান মুরব্বি হাজী এনায়েত উল্লাহ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলি, নিজপাট ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান এম.নিজাম উদ্দিন, বড় চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সহ অন্যান্যরা।
এর আগে ১৭ পরগনার প্রতিনিধিগণ পৃথক পৃথক বৈঠকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যলয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সাথে পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৈঠক করেন।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মিয়া সহ অন্যান্যরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন