editor
প্রকাশিত: 10:23 AM, January 31, 2024
বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নিরাপত্তা কর্মকর্তা ও দুজন বেসামরিক নাগরিক আছেন। এক বিবৃতিতে পাকিস্তানি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এজেন্সি (আইএসপিআর) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে সোমবার (২৯ জানুয়ারি) গভীর রাতে আত্মঘাতী বোমা ছাড়াও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিকটস্থ নিরাপত্তাবাহিনীকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়েছে। তারা অভিযান চালাচ্ছেন।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে তারা বেশ সক্রিয়।
এ গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা। ভূখণ্ডের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ; কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। প্রদেশটিতে বেশ কয়েক দশক ধরেই বিদ্রোহ চলছে। সূত্র : রয়টার্স
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়