editor
প্রকাশিত: 6:34 PM, January 31, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মধ্যভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর। মাওবাদীদের এলোপাথাড়ি গুলিতে শহিদ হয়েছেন ৩ সিআরপিএফ জওয়ান। আহত হয়েছে আরও ১৪ জন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ) ছত্তিশগড়- মধ্যপ্রদেশ সীমান্তের কাছে টেকালগুদিয়াম গ্রামে অপরেশন চালানোর সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সিআরপিএফের সূত্রে প্রকাশ, সুকমা জেলার বীজাপুর সীমান্তের টেকালগুদিয়াম গ্রামে ক্যাম্প করেছিল সিআরপিএফ। মাওবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং গ্রামবাসীদের সাহায্য করতে ওই ক্যাম্প করা হয়েছিল। অস্থায়ী আস্তানায় ছিলেন সিআরপিএফের কোবরা বাহিনীর জওয়ানরা। এলাকা পাহারা দিচ্ছিল। ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুফ এবং “স্পেশাল টাস্ক ফোর্স”। বিশেষভাবে মাওবাদী দমনে মোতায়েন করা হয়েছিল। অতর্কিতে তাঁদের উপরেই হামলা চালাল মাওবাদীরা। জোনাগুদা- আলিগুদা এলাকার জঙ্গলের ভিতর থেকে হঠাৎ নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় মাওবাদীরা। আচমকা আক্রমণে সমস্যায় পড়েন সিআরপিএফ জওয়ান। তখনই গুলিবিদ্ধ হয়ে ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪জন।
এদিকে, বাহিনীর পাল্টা গুলিবৃষ্টিতে পিছু হটে মাওবাদীরা। গুলি ছুড়তে ছুড়তে গভীর জঙ্গলে পালিয়ে যায় তারা। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন