editor
প্রকাশিত: 10:33 AM, February 1, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: নেশার জন্য টাকা না পেয়ে মায়ের নলি কেটে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নাতির কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পড়ে অভিযুক্ত ছেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার রাজপুর- সোনারপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম মাঠকল এলাকার বাসিন্দা মায়া হালদার (৭২)। তিনি আয়ার কাজ করতেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) কাজ সেরে রাত ৯ টায় বাড়ি ফেরেন। রাতেই টাকার জন্য মায়ের সাথে ঝামেলা বাঁধে ছেলে শম্ভু হালদারের।
অভিযোগ, নেশার জন্য মায়ের কাছে টাকা চেয়ে ছিলেন। কিন্তু টাকা দিতে রাজি ছিলেন না মায়া দেবী। তখন ক্ষেপে যান ছেলেও। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে ছেলে হামলা চালায় মায়ের উপর। ধারালো অস্ত্র দিয়ে মায়া দেবীর গলা কেটে দেয় বলে অভিযোগ। অশান্তির মাঝে বৃদ্ধার নাতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা। ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন দিদি স্বর্ণলতা হালদার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে ভাই। ধৃতকে বুধবার (৩১ জানুয়ারি) বারুইপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন