editor
প্রকাশিত: 4:48 PM, February 1, 2024
বর্ণমালার মিছিলের মাধ্যমে সিলেটে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফেব্রুয়ারির প্রথম দিনে এই বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
সকাল সাড়ে ১০ টায় সিলেট নগরের শারদা হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়য়্ছোড়া নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
মিছিলে বাংলা বর্ণমালা লেখা প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা এবং সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ভাষার গান গেয়ে নগর প্রদক্ষিণ করেন তারা।
এতে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জলা প্রশাসক শেখ রাসেল হাসান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি রজতকান্তি গুপ্ত প্রমুখ।
ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত। তিনি বলেন, ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে।
রজত জানান, প্রতিবছরই ভাষা শহীদদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্দেশে এ আয়োজন করে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট।
মিলি পরবর্তী আলোচনা পর্বে বাংলা ভাষা চর্চায় এমন আয়োজন আরো ব্যপকভাবে করার আহ্বান জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
জেলা প্রশাসক রাসেল হাসান বলেন, সিলেটে প্রতি বছর বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাসকে বরণ করা হচ্ছে। এটি একটি ব্যতিক্রম আয়োজন। দেশের আর কোন জেলায় এরকম আয়োজন হয় কি না আমার জানা নেই।
প্রমিত ভাষার পাশপাশি আঞ্চলিক ভাষাগুলো রক্ষার প্রয়োজীনতার কথা জানান জেলা প্রশাসক।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়