editor
প্রকাশিত: 9:51 PM, February 1, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: অবৈধভাবে লাইসেন্স বিহীন ধান-চাল মজুদ রাখায় মজুদ বিরোধী অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলি হলো উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা এলাকার আরফিন ট্রেডার্স এর সত্বাধিকারী ফিরোজ আলীকে ২০ হাজার, দক্ষিণ রবিরবাজারের সিপার ট্রেডার্স এর সত্বাধিকারী আব্দুস শহীদ ও লিটন আহমদ কে ৫০০০ হাজার টাকা করে এবং আব্দুল কাইয়ুম মাসুদ কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ ভাবে ধান মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৩ (ঘ) ধারা অনুযায়ী চার প্রতিষ্টানকে আইনের আওতায় এনে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দ্রুত লাইসেন্স সংগ্রহ করার জন্য বলা হয়।
আদালত পরিচালনার সময় সহযোগীতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব ও কুলাউড়া থানার পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ ভাবে লাইসেন্স বিহীন ধান-চাল মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন