editor

প্রকাশিত: 12:15 PM, February 3, 2024

নিম্ন আয়ের মানুষদের কম দামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার: নাদেল

নিম্ন আয়ের মানুষদের কম দামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার: নাদেল

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় কুলাউড়া ও স্মার্ট বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে স্মার্ট বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। বিতরণ ব্যবস্থা আরও সহজ করতে উপকারভোগীদের দেওয়া হচ্ছে এই স্মার্ট ফ্যামিলি কার্ড। এসব কার্ডের চিপে উপকারভোগীর সব তথ্য থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘নিম্ন আয়ের মানুষদের কম দামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া সহজ ও নিশ্চিত হবে।গরীব-দুখী, অসহায় মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের কথা বিবেচনা করে এক কোটি ফ্যামিলি কার্ড অর্থাৎ ৫ কোটি মানুষকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দে চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েল,দৈনিক সময়ের আলো প্রতিনিধি সাইদুল হাসান শিপন, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে