editor

প্রকাশিত: 9:00 PM, February 3, 2024

জনগনের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি: পলক

জনগনের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি: পলক

ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, জনগনের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়া অ্যাপের পাইলট প্রকল্পের অ্যাপসটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। এরমাধ্যমে জনগন বাড়িতে বসে হাসাপতালে স্বাস্থ্যসেবার জন্য নাম নিবন্ধন করতে পারবে। এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশী বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন একজন মানুষ। তার হাত ধরে সিলেট একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে উঠবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় পরিচলক (স্বাস্থ্য) ডা. মো. হারুন- অর- রশীদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা, শিশির রঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানে পলক সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর পুলিশ চাইলে আবারও ওয়াইফাই জোন ও সিসিটিভি ক্যামেরাগুলো সচল করার ব্যাপারে তার মন্ত্রনালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়