admin
প্রকাশিত: 8:00 PM, November 21, 2020
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ নয়াপাড়া ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্ব আতঙ্কে। যেসব রাষ্ট্রে টাকা-পয়সার অভাব নেই, যন্ত্রপাতির অভাব নেই- তারাও করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধান হাতিয়ার মাস্ক ব্যবহার। দেশে করোনা সংক্রমণ দ্বিতীয় তরঙ্গের প্রকোপ লক্ষ্য করা গেছে। সরকারি পদক্ষেপের সহযোগিতায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
করোনাভাইরাস সংক্রমণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ওয়াজ মাহফিল, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে-শাদী সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ, বন্যাদুর্গত এবং ঘূর্ণিঝড়ে বিএনপি-জামায়াত নেতাদের দুর্গত মানুষের পাশে দেখিনি। তারাই আবার সরকারের সমালোচনা করে। সমালোচনা করে কোনো লাভ হবে না। জনগণ তাদের প্রত্যখ্যান করেছে, সাধারণ মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়