editor
প্রকাশিত: 2:39 PM, February 5, 2024
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটে এক প্রবাসী’র বাড়ি থেকে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ প্রশাসন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে কাতার প্রবাসী’র বাড়ীর পাকা গোয়াল ঘরের তালা ভেঙে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে। প্রবাসী মো আহমদুল কিবরিয়া দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ গ্রামের মৃত আব্দুল লতিফ’র ছেলে।
জানাগেছে, রোববার সকাল সাড়ে ৭টায় তার ছোট চাচাত বোন তাদের বাড়ীর নিকটস্হ পাকা গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে পরিবারের সবাই-কে খবর দেন। পরিবারের লোকজন ছুটে এসে গোয়াল ঘরে থাকা ১৪টি গরু ও বাছুরের থাকার জায়গায় দড়ি কাটা ও গোয়াল ঘর শূন্য অবস্থায় দেখতে পান।
সকাল সাড়ে ৯টার দিকে কাতার প্রবাসী আহমদুল কিবরিয়া লাইভে এসে কান্না জড়ীত কন্ঠে গরুগুলো চুরির ঘটনার কথা জানান।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ পুলিশের একটি টিম ঘটনাস্হল পরিদর্শন করে চুরির বিষয়ে বিস্তারিত অবগত হন।
বাড়িতে কিবরিয়ার অপর দুই ভাই শাহরিয়ার চতুল সরুফৌদ মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং অপর ভাই মাশরাফি সিলেট মেজরটিলা স্কলার্স হোমে অধ্যয়নরত। একারনে বাড়ীতে পুরুষ মানুষ কম।
তাদের আপন চাচাতো ভাই কৃষি ডিপ্লোমায় অধ্যয়নরত আলাল পড়ালেখার পাশাপাশি গরুগুলোর দেখভাল করতেন। তিনি জানান, চুরির আগে রাতে সাড়ে ১২টার দিকে গোয়াল ঘরে দেখে আসেন সব ঠিক ছিল। সকালে উঠে গোয়াল ঘর শূন্য পান।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত বছর রমজান মাসে তাদের পিতা আব্দুল লতিফ মারা যান। তিনি অসুস্থ্য ছিলেন, চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলেও একটি গরু বিক্রি করতে দেননি। বাবার মৃত্যু বার্ষিকীর জন্য একটি গরু শিরনী করে অসহায় দুস্হদের মধ্যে বিতরণ করতে ক্রয় করা হয়ে ছিলো। সেই গরু’টি সহ ১৪টি গরু চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করেত পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে। তিনি পুলিশ-কে তথ্য দিয়ে সহায়তা করতে আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন