admin
প্রকাশিত: 8:03 PM, November 21, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শর্ট সার্কিট থেকে আগুন ধরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় স্টাফ কোয়ার্টারে একটি ফ্রিজে শর্ট সার্কিট হলে আগুনের সূত্র পাত হয় বলে জানা যায়।
জানা যায়, হঠাৎ করে স্টাফ কোয়ার্টারের একটি রুম থেকে বিকট আকারে শব্দ শুনা যায়। সাথে সাথে স্টাফ ও স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই হাসপাতালের রহিম ও জাবেদ নামে দুইজন স্টাফ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় ফ্রিজ, প্রজেক্টের, ল্যাপটপ, ফ্যানসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস জ্বলে যায়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বলেন, বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো হাসপাতালটি। আমাদের দুজন স্টাফ ও স্থানীয়দের সাহসীকতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সব কিছু মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন