editor

প্রকাশিত: 7:46 PM, February 5, 2024

নৌকা সমর্থনের জেরে প্রাণ গেল পাবেলের

নৌকা সমর্থনের জেরে প্রাণ গেল পাবেলের

শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দফায় দফায় সংষর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় নারীসহ কমপক্ষে ৩০ জন আহত এবং পাবেল মিয়া (৩০) নামের এক নৌকা সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান সহ কয়েকজনকে গত রাতেই আটক করে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া সংঘর্ষের এ ঘটনা ঘটে।সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪), আং হামিদ (৩০), সফিক মিয়া (৪০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া (২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮), জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৫), মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০), ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮), সামসুউদ্দিন (৩০) এবং সাইফুল (২৯)। তাদের মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বেজুড়া গ্রামে একটি জমি নিয়ে উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খাঁন ও বেজুড়া গ্রামের মুর্শিদ মিয়ার বিরোধ চলছিল। শনিবার ওই জমিতে মাটি ভরাট করতে যান মুর্শিদ মিয়ার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বেলা ১১টায় উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় এই সংঘর্ষ চলে। এ সময় স্থানীয় ইউপি সদস্য বেনু মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বসতঘর হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষে গুরুতর আহত বেজুড়া গ্রামের পাবেল মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। নিহত পাবেল মিয়া ওই গ্রামের মাতবর মিয়ার ছেলে।সংঘর্ষে আহত পাবেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান। তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ বলেন, ‘এ ঘটনায় আটককৃতদের কোর্টে চালান দেওয়া হয়েছে। অন্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

পাবেল হত্যাকান্ডে তার চাচাত ভাই হামিদ বাদী হয়ে ৬৪ জনকে আসামী করে মাধবপুর থানায় মামলা করেছেন। মামলায় ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে প্রধান আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট মাহবুব আলীর সমর্থন করায় প্রকিপক্ষ ঈগল সমর্থক লোকেরা ভিকটিম সহ ভিকটিমের আত্মীয় স্বজনের প্রতি ক্ষিপ্ত ছিল এবং সময় সুযোগে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল।ঘটনার দিন ১ নং বিবাদী মাসুদ খানের নেতৃত্বে আসামীগন ভিকটিমের চাচাত ভাইয়ের বাড়িতে অবস্থানকালীন সময়ে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে।ওইদিন রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন