editor
প্রকাশিত: 10:52 AM, February 6, 2024
গোলাপগঞ্জ সংবাদদাতা :: সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত হয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ দত্তরাইলের একটি মার্কেটে এ ঘটনা ঘটে। আহত শেখ মোঃ আলতাব উদ্দিন (৫৬) গোলাপগঞ্জ থানার দক্ষিণ কানিশাইলের শেখ হাজি কুতুব উদ্দিনের পুত্র।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল মৌজাস্থ ১১০৭ নং দাগের ভূমির উপর নির্মানাধীন একটি মার্কেকেট নিয়ে দক্ষিণ কানিশাইলের শেখ মোঃ আলতাব উদ্দিনের সাথে দত্তরাইল নগর গ্রামের জামাল উদ্দিন ও কামাল উদ্দিদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি বিবিধ মোকদ্দমা ( নং-০৪/২০২৪) চলমান রয়েছে। মামলায় আদালত উভয় পক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
অভিযোগে প্রকাশ, প্রতিপক্ষ জামাল উদ্দিন ও কামাল উদ্দিন আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে দলবলসহ শনিবার (৩ ফেব্রুয়ারি) মার্কেট দখলে নিয়ে লুটপাট চালান ও মার্কেটে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় আলতাব উদ্দিন প্রতিপক্ষ জামাল কামালসহ ১১ জনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে জামাল-কামাল ও তাদের সহযোগীরা সোমবার বিকেলে শেখ আলতাবুর রহমানের উপর হামলা চালান। তারা ধারলো অস্ত্র দিয়ে আলতাব উদ্দিনকে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করেন। আলতাব উদ্দিন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক বলে স্বজনরা জানিয়েছেন। হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্থুতি চলছে বলে জানা গেছে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন