editor
প্রকাশিত: 5:10 PM, February 6, 2024
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় গণতন্ত্রের প্রবাদ পুরুষ। তিনি এ দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তার সুদীর্ঘ রাজনীতির কল্যাণের জন্য দেশ-বিদেশের মানুষ তাকে চিনতেন। যার চিন্তা চেতনাই ছিল মানুষের কল্যাণে কাজ করা। মহান মুক্তিযোদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কর্মের মাধ্যমেই তিনি আজ অমর হয়ে আছেন।
তিনি আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের নাম ইতিহাসের পাতায় স্বর্ণঅক্ষরে লেখা থাকবে। তার মৃত্যু হলেও তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। সুরঞ্জিত সেনগুপ্তের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করলে ভালো একজন রাজনীতিবীদ হতে পারবেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার ফলে আবারো শেখ হাসিনাকে জনগণ নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রীর ভিষণ ৪১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ সিলেট এর উদ্যোগে উপমহাদেশের বিশিষ্ঠ পার্লামেন্টারিয়ান, এ দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, সাবেক রেলমন্ত্রী, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার, ভাটি বাংলার সিংহপুরুষ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বক্তরা মহান মুক্তিযোদ্ধের সাব সেক্টর কমান্ডার প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে মরনোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করার দাবি জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক পানকান্ত দাশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জৌতিষ মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম এপিপি, দিরাই শাল্লা স্মৃতি পরিষদের সভাপতি অঞ্চলী প্রভা চৌধুরী, সিলেট জেলা গণতন্ত্র পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, জগন্নাথপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রতি লাল দাশ, অমল চন্দ্র চৌধুরী, শ্যামল কপালী, কামরুল এনাম চৌধুরী, অর্জুন চক্রবর্তী, কামরুজ্জামান চৌধুরী সবুজ, সুব্রত রায়, অরুণ দাশ, নাজমুল ইসলাম, আশীষ তালুকদার, প্রথম চৌধুরী, আমির হামজা, আখলাকুল আসপিয়া, মাসুদ করিম, সঞ্চিত তালুকদার, মাসুক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুজ্জামান চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন পিন্টু চক্রবর্তী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন